,

ব্রিটিশ সিংহাসনে বসছেন কে?

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার স্কটল্যান্ডের প্রাসাদে মারা যান তিনি৷

৭০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটেনের রানি ছিলেন এলিজাবেথ।

এখন শূণ্য সিংহাসনে কে বসবেন?

জানা গেছে সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন রানির বড় ছেলে প্রিন্স চার্লস। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন তিনি৷ এখন তার হাতেই যাবে ব্রিটেনের শাসন।

প্রিন্স চার্লসের বর্তমান বয়স ৭৩। যখন তার মা রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স ছিল ৩। তখন থেকেই সিংহাসনের উত্তারাধিকারী ছিলেন তিনি।

প্রিন্স চার্লসের রাজকীয় পদবি হলো প্রিন্স অব ওয়েলস৷ ১৯৮১ সালে তিনি প্রিন্সেস ডায়নাকে বিয়ে করেন৷ তার দুই ছেলে প্রিন্স উইলিয়ামস এবং প্রিন্স হ্যারি।

এদিকে প্রিন্স চার্লসের পর ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী হলেন প্রিন্স উইলিয়াম।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির