,

এক রেটে রেমিট্যান্স কিনতে চায় ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের থেকে রেমিট্যান্স কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোতে এক ধরনের প্রতিযোগিতা চলছে। দেশের বাজারে ডলার সংকট দেখা দেওয়ায় সাম্প্রতিক সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ ক্ষেত্রে যে ব্যাংক যত বেশি দাম দিতে পারছে সেই ব্যাংকই পাচ্ছে রেমিট্যান্স। ফলে বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই সমস্যা সমাধানে প্রবাসী আয় বা রেমিট্যান্স কেনার ক্ষেত্রে সমান দাম নির্ধারণের সুপারিশ করেছে ব্যাংকগুলো।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। প্রাথমিক বৈঠকে এ নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবণা রয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল কবির বলেন, দেশের ডলার বাজার স্থিতিশীল করতে যেসব উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়া হবে। এ জন্য আরও এক সপ্তাহ সময় প্রয়োজন। ডলারের দাম যাতে আর না বাড়ে সে ধরনের উদ্যোগ নিতে যাচ্ছি। আশা করছি শিগগির ডলার সংকট কেটে যাবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, ডলার বাজার নিয়ে কী ধরনের নীতিমালা করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক বৈঠকে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। শনিবার বা রোববারের মধ্যে একটা সিদ্ধান্ত আসতে পারে।

ডলার বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় ছয়টি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করেছিল বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এসব ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে সরিয়ে দিতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার নতুন করে আরও ছয়টি ব্যাংককে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, আমদানি বেড়ে যাওয়া ও প্রবাসী আয় কমায় দেশে ডলারের সংকট তৈরি হয়েছে। এতে বাড়ছে ডলারের দাম। আর ডলারের বিপরীতে কমছে টাকার মান। আজ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে (আন্তঃব্যাংক) ডলার বিক্রি করছে ৯৫ টাকা দরে। গত আগস্টে যা ছিল ৮৫ টাকা। এক্সচেঞ্জ হাউজগুলোতে আজ ডলার বিক্রি হচ্ছে ১০৬ থেকে ১০৭ টাকা ৫০ পয়সা দরে। আর খোলা বাজারে (খুচরা) বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির