,

আসিফকে নিষিদ্ধ করার দাবি আফগানদের

news-image

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানকে এক উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। রোমাঞ্চকর এই ম্যাচে রান তাড়ার সময়ে উত্তপ্ত এক পরিস্থিতির সৃষ্টির হয়। মেজাজ হারিয়ে পাক ব্যাটার আসিফ আলি ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন আফগান পেসার ফরিদকে। আসিফের এমন কাণ্ডকে চরম পর্যায়ের ‘বোকামি’ বলেছেন অনেকেই। টুর্নাামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন সাবেক আফগান ক্রিকেটাররা।

ঘটনার সূত্রপাত ১৯তম ওভারে। চতুর্থ বলটা ছুড়লেন পেসার ফরিদ আহমেদ। বিশাল এক ছক্কা হাকালেন আসিফ। তাতে জয়ের আশাটা আরেকটু গাঢ় হয়। কিন্তু পরের বলে টপএজ হয়ে শর্ট ফাইন লেগে করিম জানাতের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। আসিফ ভালো করেই জানতেন, তিনি আউট হলে আর ভালো ব্যাটার নেই। তাই নিজের ওপরই হয়তো তার রাগ হচ্ছিল। ম্যাচের এমন উত্তেজনাকর মুহূর্তে আউট হয়ে মেজাজটা আর ধরে রাখতে পারলেন না আসিফ। আফগানিস্তানেরও তখন শ্বাসরুদ্ধকর অবস্থা। এমন মুহূর্তে উইকেট পেয়ে আসিফের সামনে এসে কিছু একটা বলেন ফরিদ। আসিফ মেজাজ হারান, ব্যাট উঁচিয়ে আফগান পেসারকে মারতে যান।

এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানের সাবেক অধিনায়ক গুলবাদিন নাইব টুইট করেছেন, ‘আসিফ আলি চরম পর্যায়ের বোকামি করেছেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে নিষিদ্ধ করা উচিত। যেকোনো বোলারের উদযাপন করার অধিকার রয়েছে তবে শারীরিক হওয়া মোটেই গ্রহণযোগ্য নয়।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই পাকিস্তান ব্যাটার আসিফ আলির সমালোচনা করেছেন। সাবেক অধিনায়ক নাইবের মতো তিনিও এটিকে বোকামি বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে তাকে নিষিদ্ধ করা উচিত উচিত বলেও মনে করেন।

তবে পুরো ঘটনা পক্ষপাতদুষ্ট ও একতরফা উপস্থাপন বলে অভিহিত করেছেন শোয়েব আখতার। এই উত্তপ্ত পরিস্থিতিটা শুরুটা ফরিদই করেছিলেন বলে উল্লেখ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সুক্ষ্মভাবে তিনি তাই আসিফের সঙ্গে আফগান পেসারেরও দোষ দেখেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড