,

লেভানের হ্যাটট্রিকে ইতিহাস গড়া জয় বার্সার

news-image

ক্রীড়া ডেস্ক : রবার্ট লেভানডোভস্কি বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। তাতে ইতিহাস গড়া এক জয় পেয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ‘সি’ গ্রুপের ম্যাচে এই পোলিশ স্ট্রাইকারের হ্যাটট্রিকে ভর করে চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লাজনকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বার্সেলোনা।

বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক উপহার দিলেন লেভানডোভস্কি। প্রথম খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতায় ভিন্ন তিন দলের হয়ে হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন তিনি।

ম্যাচের ১৩ মিনিটের মাথায়ই এগিয়ে যায় বার্সা। উসমান ডেম্বেলের ক্রস শুরুতে পেয়েছিলেন হুলেস কুন্দে, তার হেড পাস থেকে হেডেই প্রথম গোলটি করেন ফ্রাঙ্ক কেসি (১-০)। ২৪ মিনিটে পেনাল্টি পেতে পারতো প্লাজন। মনে হচ্ছিল, বার্সেলোনার ডি-বক্সে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ফেলে দিয়েছেন প্রতিপক্ষের জন মসকুয়রাকে। পেনাল্টির বাঁশিও বাজিয়েছিলেন রেফারি। তবে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টাতে হয় তাকে। ৩৪তম মিনিটে নিজের গোলের খাতা খুলেন লেভানডোভস্কি। বক্সের বাইরে থেকে সের্হিও রবের্তোর পাস থেকে ডান পায়ের জোরালো শটে দারুণ এক গোল করেন পোলিশ স্ট্রাইকার (২-০)। ৪৪তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে হেডে গোলটি করেন চেক রিপাবলিকের মিডফিল্ডার ইয়ান সিকোরা (২-১)।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আরও এক গোল করেন লেভানডোভস্কি। উসমান ডেম্বেলের ক্রস দূরের পোস্টে ডাইভিং হেডে ঠিকানা খুঁজে নেন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা (৩-১)। ৬৫তম মিনিটে বার্সা কোচ আনসু ফাতিকে তুলে নামান ফেরান তরেসকে। ৬৭ মিনিটে তার পাসে ডি-বক্সের বাইরে থেকে শটে হ্যাটট্রিক পূরণ করেন লেভানডোভস্কি (৪-১)। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে একবার ও বায়ার্নের জার্সিতে চারবার হ্যাটট্রিক করেছিলেন তিনি। চার মিনিট পর তরেসও পেয়ে যান গোল। উসমান ডেম্বেলের ক্রসে বক্সে প্রথম স্পর্শে গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এদিকে ‘ডি’ গ্রুপের ম্যাচে টটেনহ্যাম হটস্পার ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে মার্শেইকে। গ্রুপের আরেক ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ৩-০ গোলে জিতেছে স্পোর্টিং লিসবন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না