সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাকিস্তানকে দেখে সমুদ্রের মতো মনে হচ্ছে’

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার পাকিস্তানের বন্যাবিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করার পর আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি। জানালেন পাকিস্তানের একাংশকে ‘সমুদ্রের মতো’ মনে হচ্ছে।

বুধবারও বন্যায় সে দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পাকিস্তানের বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ১,৩৪৩। ২২ কোটি জনসংখ্যার দেশে প্রায় তিন কোটি মানুষ ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় এখনও পর্যন্ত সে দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ ‌প্রায় এক হাজার কোটি ডলার।

বুধবার বন্যাবিধ্বস্ত পাকিস্তানের সিন্ধ প্রদেশের দক্ষিণাঞ্চল পরিদর্শন করে শাহবাজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যতদূর চোখ যায় শুধু জল আর জল। দেখে মনে হচ্ছে পুরোটা একটা সমুদ্র’।

বন্যাদুর্গত মানুষদের সাহায্যার্থে পাকিস্তান প্রশাসন সে দেশের মুদ্রায় প্রায় সাত কোটি টাকা খরচ করেছে। গৃহহীন মানুষদের জন্য প্রায় দুই লাখ তাঁবু তৈরি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বুধবারও আরও অর্থনৈতিক সাহায্যের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন’।

তিনি বলেন, ‘বন্যার পানি কমে আসার সঙ্গে সঙ্গে পানিবাহিত সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার বিষয়টি একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় আমাদের কোটি কোটি রুপির প্রয়োজন হবে।’

সিন্ধ প্রদেশের প্রাদেশিক সরকারের মুখপাত্র মুর্তজা ওয়াহাব বলেছেন, কর্মকর্তারা আশা করছেন- আগামী কয়েক দিনের মধ্যে পানি কমবে। এখন আমাদের পরিকল্পনা হলো- পানি কমার সাথে সাথে জমিগুলোকে গম চাষের জন্য প্রস্তুত করা।

তবে আগামী মাসে পাকিস্তানে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) একজন শীর্ষ কর্মকর্তা সতর্ক করেছেন।

ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। বন্যা এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, দক্ষিণ এশিয়ার এই দেশটির এক-তৃতীয়াংশই এখন পানির নিচে রয়েছে।

বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১৬ কোটি মার্কিন ডলার সাহায্যের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান