,

সীমান্তে হত্যা শূন্যে আনার প্রতিশ্রুতির পরদিনই বিএসএফের গুলিতে যুবক নিহত

news-image

দিনাজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানকালেই দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্তে ৩১৫নং মেইন পিলারের কাছে বৃহস্পতিবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে।

আগের দিন বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ বিবৃতিতে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হন। পরদিন ভোরেই সীমান্তে হত্যাকাণ্ড ঘটল।

নিহত মিনার হোসেন (১৮) খানপুর ভিতরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম।

তিনি জানান, ভোরে মিনারসহ ৩ জন যুবক মাদক আনার জন্য সীমান্তে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিনার মারা যান।

অপর দুইজন সহযোগী পালিয়ে আসতে সক্ষম হয়। পরে বিএসএফ নিহতের মরদেহ ভারতে নিয়ে যায়।

নিহতের মরদেহ ফেরতের বিষয়ে পতাকা বৈঠক চলছে বলে ওসি জানান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না