,

পূর্ণিমার ভক্তদের জন্য সুখবর

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি বছর মাঝামাঝিতে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর থেকেই অনেকটা আড়াল আছেন এই অভিনেত্রী। বিরতি নিয়েছেন কাজ থেকেও। অবশেষে পূর্ণিমার ভক্তদের জন্য আসছে সুখবর। আবারও কাজে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। সিনেমার নাম ‘আহারে জীবন’। আজ বুধবার সিনেমার চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি-এমনটাই জানালেন নির্মাতা তাজু কামরুল।

তিনি জানান, ‘আহারে জীবন’ সিনেমাটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। আর এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। আরও থাকবেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূরসহ অনেকে।

জানা গেছে, করোনাকালের সময়ের একটি গল্প ঘিরে নির্মিত হবে সিনেমাটি। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুরু হবে এর শুটিং।

এদিকে, সর্বশেষ পূর্ণিমা অভিনয় করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমায়। সিনেমা দুটি এখনও মুক্তির অপেক্ষা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির