,

মহানবী (সা.)-কে নিয়ে ‘কটূক্তি’, যুবক গ্রেপ্তার

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয়রা থানায় অভিযোগ করলে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় চিলাহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা। গ্রেপ্তার ওই যুবকের নাম ইকবাইল হোসেন প্রধান (৩৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইকবাইল মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করে আসছিলেন। তাই স্থানীয়রা একত্রিত হয়ে ইকবাইলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে, অভিযুক্ত ইকবাইল মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন। পরে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯