,

পাকিস্তানকে ১৩০ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করতে পেরেছে আফগানিস্তান।

বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩.৫ ওভারে ৩৬ রান তোলে আফগানিস্তানের দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। তবে গুরবাজকে ১৭ রানে বোল্ড করেন হারিস রউফ। আর মোহাম্মদ হাসনাইন ২১ রান করা জাজাইকে বোল্ড করে ফেরান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ইব্রাহিম জাদরান। তবে এই ব্যাটার বেশ ধীর গতির ব্যাট করেন। ৩৭ বলে ২টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে হারিস রউফের দ্বিতীয় শিকার হন ইব্রাহিম। শেষ দিকে রশিদ খান ১৫ বলে অপরাজিত ১৮ রান করেন।

পাকিস্তানি বোলার রউফ সর্বোচ্চ দুটি উইকেট পান।

সুপার ফোরে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে। তবে আফগানিস্তান শ্রীলংকার বিপক্ষে হেরেছে।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির