,

পদ্মা সেতুতে বাইক চলার বিষয়ে যা বললেন মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়ার চিন্তা সরকারের আপাতত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে প্রথমে আমাদের কোনো নিষেধ ছিল না। কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে গেছে। যে সমস্যার জন্য পদ্মা সেতুই চলাচলের অনুপযোগী হয় যায়, এমনভাবে ছুটে সবাই। বাস্তবতা সবারই মেনে নেওয়া উচিত।

মন্ত্রী বলেন, ‘কিছুদিন পর কালনা সেতুর উদ্বোধন হলে তখন নতুন বাস্তবতা দেখা যাবে। তখন এ পথে আরও দ্রুতবেগে গাড়ি চলবে। একটি অংশ কালনার কাছে গিয়ে থেমে যায়, ওই অংশতে আরও দ্রুতবেগে আসা-যাওয়া করবে। তখন বাস্তবতাসহ সবকিছু মিলিয়ে পরে আমরা চিন্তা করব।’

গত ২৫ জুন উদ্বোধন হয় পদ্মা সেতুর। পরের দিন থেকে শুরু হয় যান চলাচল। তবে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার জন্য পরদিনই (২৬ জুন) পদ্মাসেতুতে মোটরসোইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সে নির্দেশনা এখনও কার্যকর রয়েছে। অনেক বাইকার পিকআপ ভ্যানে করে মোটরসাইকেল পাড় করলেও তাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর মাঝে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, পদ্মা সেতুতে সিসিটিভি ক্যামেরা ও স্পিডগান বসানোর পর আবার মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড