,

ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

news-image

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ভ্যাট আদায়ের নামে চাঁদা নেওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। আটক ওই ব্যক্তির নাম তপন কুমার দাস (৩২)।

তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি ঘাটপার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গতকাল তপন নিজেকে জয়মনিরহাট কাস্টমস অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী ঘাটপাড় বাজারে আমিনুর রহমান ও মামুনুর রশিদের দোকানে গিয়ে ভ্যাটের কথা বলে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি বলেন, এ মাসে ১ হাজার ৫০০ টাকা দিতে হবে এবং পরবর্তী মাসে ৩ হাজার টাকা দিতে হবে। না হলে ভ্যাট ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তপনের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তপনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তপনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের কাস্টমস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তপন কুমার দাস নামে এ অফিসে কোনো কর্মকর্তা নেই।

ভুরুঙ্গামারী থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, যাদের কাছে চাঁদা চেয়েছে তারা যদি কেউ অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কেউ অভিযোগ না করে তাহলে নিবর্তনমূলক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড