,

প্রতারণা বন্ধে ‘মিনিকেট চাল’ না খাওয়ার আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘মিনিকেট’ চালকে প্রতারণা অভিহিত করে মানুষকে মোটা চাল খাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে সুপার শপ ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন সফিকুজ্জামান।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘মিনিকেট চালের প্রতারণা বন্ধ করতে হবে। আমাদের মোটা চাল খাওয়ার অভ্যাস করা উচিত। মোটা চালের ভাত খেতেও মজা এবং মোটা চালের ভাত খেলে মিনিকেট নামের চাল তৈরির সুযোগ থাকবে না।’

তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ঘোষণা দিয়েছে মিনিকেট চাল প্রতারণা বন্ধ করতে হবে। মিনিকেট চাল প্রতারণা বন্ধে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামবে এবং মিনিকেট বলতে কোনো চাল বাজারে থাকবে না।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাইরে যে চাল ৬৮ টাকা বিভিন্ন সুপার শপ ৮২ টাকা কেজি বিক্রি করছে। এখানে ব্লেম গেম খেলা হচ্ছে। কেউ কোনো দায় নিতে চাচ্ছে না। ভোক্তারা সচেতন হচ্ছে বিধায় অভিযোগ বাড়ছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা জানা যাচ্ছে।’

সুপার শপগুলো অতিরিক্ত দাম নিচ্ছে দাবি করে তিনি বলেন, সুপার শপগুলো স্বাধীন দেশে যে যার মতো দাম নিচ্ছে। এর লাগাম টেনে ধরতে হবে। ভোক্তার পকেট যাতে কাটা না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।

মতবিনিময় অনুষ্ঠানে সুপার শপ আগোরা, স্বপ্ন, ইউনিমার্টের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা চাল, মসুর ডাল, আটা, ময়দা, সুজি, লবণ এসব পণ্যের বিক্রয় মূল্যের তথ্য উপস্থাপন করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির