,

বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে: খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘চলতি অর্থবছরে সরকার ১০ লাখ টন চাল আমদানির লক্ষ্য রেখেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যে ভিয়েতনাম থেকে ২ দশমিক ৩ লাখ টন ও ভারত থেকে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে।

‘মিয়ানমার থেকে ২ লাখ টন চাল আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে’, বলেন তিনি।

উল্লেখ্য, নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত এক সেপ্টেম্বর থেকে সরকার খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল, আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে। তিন মাস এ কার‌্যক্রম চলবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় সূত্র।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড