,

বিদ্যুৎ সাশ্রয়ে সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকীয় প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বিদ্যুৎ সাশ্রয় সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের ২০১২ সালের এক নির্দেশনায় সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের সময়সূচি নির্ধারণ করা হয় ব্যাংকের অফিস সময়ের পরবর্তী দুই ঘণ্টা। সেই হিসাবে, ব্যাংকিং অফিস সময় যদি শেষ হয় বেলা ৩টায়, তাহলে সান্ধ্যকালীন ব্যাংকিং সময়সূচি হবে ৫টা পর্যন্ত।

গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সংগতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।

এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৪ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির