,

ক্রেডিট কার্ডে অতিরিক্ত ডলার ব্যয়, ২৭ ব্যাংককে নোটিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্রেডিট কার্ড গ্রাহকরা বিদেশে নির্ধারিত সীমার চেয়ে বেশি ডলার ব্যয় করায় ২৭ ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার দেশি-বিদেশি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়ে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সীমাতিরিক্ত ব্যয় করা হয়েছে। ২৭টি ব্যাংক এসব কার্ড ইস্যু করেছে। তাদের কাছে সীমার বাইরে ব্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে। এ সব ব্যাংককে পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

তবে কার্ডগুলোর গ্রাহকরা মোট কত ডলার এবং সীমার চেয়ে কত বেশি ব্যয় করেছেন তা জানা যায়নি।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একজন ব্যক্তি প্রতি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে তা আরও ৫০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে।

ব্যাংকাররা জানান, ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা ব্যবহারের বেলায় গ্রাহকদের নির্ধারিত সীমা বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে। এসব গ্রাহকদের ক্ষেত্রে সীমার এ নিয়ম মানেনি ব্যাংকগুলো।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯