বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুন করতেই গোয়ায় নেওয়া হয়েছিল সোনালিকে, জেরায় স্বীকার

news-image

বিনোদন ডেস্ক : ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী তথা হরিয়ানার বিজেপি নেত্রী সোনালি ফোগাটের মৃত্যুকে ঘিরে প্রতি মুহূর্ত নানা রহস্য দানা বেঁধেছিল। এবার তদন্তে উঠে এসেছে নতুন চাঞ্চল্যকর এক তথ্য। সূত্র জানিয়েছে, সোনালিকে হত্যা করেছেন অভিযুক্তরা। আর জেরায় সে কথা স্বীকার করেছেন তারই ব্যক্তিগত সহকারী (সিএ) অভিযুক্ত সুধীর সাংওয়ান।

জেরায় সুধীর জানিয়েছেন, বিজেপি নেত্রীকে হত্যার ছক কষেছিলেন তিনি। ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ফটোশুটের নাম করে গুরুগ্রাম থেকে গোয়ায় সোনালিকে নিয়ে যান সুধীর। অথচ গোয়ায় ফটোশুটের কোনো পরিকল্পনাই ছিল না। আদতে সোনালিকে হত্যা করতেই ছক কষেছিলেন সুধীর ও তার সহযোগীরা। পুলিশি জেরায় এ কথা জানিয়েছেন সুধীর।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট গোয়ায় মৃত্যু হয় সোনালির। প্রথমে জানা যায়, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানান পরিবারের সদস্যরা। এর পরই সোনালির মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে।

তদন্তে নেমে সোনালির ব্যক্তিগত সহকারী সুধীর ও আরও এক সহযোগী সুখবিন্দর সিংহ, এক রেস্তোরাঁর মালিক এডউইন নুনেজ এবং সেই সঙ্গে দত্তপ্রসাদ গাওঁকর ও রামদাস মান্দ্রেকর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু