,

শিক্ষার্থী সানজানার আত্মহত্যা: রিমান্ড শেষে কারাগারে বাবা

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানার (২১) আত্মহত্যার মামলায় নিহতের বাবা শাহীন আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির শুনানি শেষে এ আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. রেজিয়া খাতুন রিমান্ড শেষে শাহীন আলমকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে হাজির করেন। এর আগে গত ১ সেপ্টেম্বর আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ আগস্ট ময়মনসিংহের গফরগাঁও থেকে শাহীন আলমকে গ্রেফতার করা হয়।

মামলা থেকে জানা যায়, গত ২৭ আগস্ট দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা উম্মে সালমা মনি বাদী হয়ে মামলা করেন। মামলায় ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়। আত্মহত্যার পূর্বে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ বলে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির