,

রিয়ালকে জেতালেন দুই ব্রাজিলিয়ান

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর গোলে লা লিগায় টানা চতুর্থ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়াল বেতিস চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে নেয় কার্লো আনচেলত্তি শিষ্যরা।

শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেতিসকে আতিথেয়তা জানায় রিয়াল। যেখানে খেলার নবম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডাভিড আলাবার পাস থেকে গোলরক্ষকের ওপর দিয়ে জালে বল পাঠান ব্রাজিলিয়ান ভিনিসিয়াস।

তবে সাত মিনিট পরই সমতায় ফেরে বেতিস। ফাঁকায় পেয়ে প্লেসিং শটে গোল করেন বোরহা ইগলেসিয়াস।

দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন রদ্রিগো। ফেদে ভালভেরদের বাইলাইন থেকে বাড়ানো কাটব্যাক বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে দলকে আবারও এগিয়ে নেন তিনি।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে বেতিস ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড