,

খালাসের পর হিলি বন্দরে কমছে চালের দাম

news-image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত চাল বন্দর থেকে খালাসের চার দিন পর পাইকারি ও খুচরা পর্যায়ে কেজিতে ২ টাকা কমেছে দাম। গত মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে হিলি কাস্টমসে চালের বিল অব এন্ট্রি সাবমিটের পর পরীক্ষণ শুল্কায়ন শেষে চাল খালাস কার্যক্রম শুরু হয়।

গতকাল দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, স্বর্ণা চাল ২ টাকা কমে ৫০ টাকা, ২৮ জাতের চাল ২ টাকা কমে ৫৬ টাকা এবং মিনিকেট চাল ২ টাকা কমে ৬৬ টাকা কেজি বিক্রি হচ্ছে।

হিলি বাজারে চাল কিতে আসা আব্দুর রহমান জানান, স্বর্ণা-৫ জাতের চলের দাম আগে ছিল ৫২ টাকা, আজ (শনিবার) ৫০ টাকা দরে ১০ কেজি চাল কিনলাম।

এদিকে হিলি বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন, চাল আমদানিতে শুল্ক কম এবং ওএমএসের চাল বিক্রির ফলে হিলি বাজারে কমতে শুরু করেছে

চালের দাম। প্রকারভেদে কেজিতে ২ টাকা দাম কমেছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠলে চালের বাজার স্বাভাবিক রাখতে ৬২.৫ শতাংশ শুল্ক থেকে কমিয়ে ২৫ শতাংশ করে চাল আমদানির অনুমোদন দিলে ২৩ জুলাই থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু করেন আমদানিকারকরা। কিন্তু ডলারের মূল্যবৃদ্ধি ও ভারতীয় ব্যবসায়ীরা চালের দাম বৃদ্ধি করায় চাল আমদানিতে লোকসান গুনতে হচ্ছিল। তাই শুল্ক কমার আশায় চাল খালাস

না করে ২৫-৩০ দিন ধরে বন্দরে চাল বোঝাই ট্রাক ফেলে রাখা হয়েছিল। এতে করে বন্দরে ৩০৬টি ট্রাকে প্রায় সাড়ে ১২ হাজার টন চাল আটকা পড়ে পণ্যজটের সৃষ্টি হয়। এরপর গত ২৮ আগস্ট রাতে চালের শুল্ক আরোও একধাপ কমিয়ে ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করার ঘোষণা দেয় সরকার। ২৯ আগস্ট কাগপত্র জটিলতার কারণে বন্দর থেকে চাল খালাস করা সম্ভব না হলেও ৩০ আগস্ট থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট থেকে শনিবার পর্যন্ত ১৩৭টি ভারতীয় ট্রাক থেকে প্রায় সাড়ে ৫ হাজার টন চাল ছাড়করণ করা হয়েছে। এ ছাড়া প্রায় ১৩৯টি ট্রাকে আনুমানিক সাড়ে ৫ হাজার টন চল খালাসের অপেক্ষায় রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, আমরা চাল আমদানি অব্যাহত রেখেছি। আরও পর্যাপ্ত চাল আমদানি হবে। আশা করছি আরও দাম কমবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর