শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে দল কিনছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর টুর্নামেন্টে দল কিনছেন সাকিব আল হাসান! এ খবরে চোখ ছানাবড়া হবে যে কারও।

তবে যখন বলা হবে ক্রিকেট নয়; বাংলাদেশ হকি ফেডারেশন ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগে দল কিনতে যাচ্ছে সাকিবের প্রতিষ্ঠান, তখন অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরবেন।

সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে এসিই। সেই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি দলের নামও প্রকাশ হবে। যেখানে থাকবে অলরাউন্ডার সাকিব আল হাসানের মোনার্ক মার্টের নাম। এ ছাড়া একমি গ্রুপ, ওয়ালটন, সাইফ পাওয়ারটেকের একটি করে দল নেওয়ার কথা রয়েছে।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই লিগ মাঠে গড়ানোর কথা। লিগে মোট ৩৪ ম্যাচ হবে। ক্রিকেটের বিপিএলের মতো এ টুর্নামেন্টেও থাকবে আইকন, ‘এ’ প্লাস ও বিভিন্ন ক্যাটাগরি। প্রতি দলে ৪-৫ জন বিদেশি খেলোয়াড়ও থাকবে। প্রতি দলে থাকবে বিদেশি কোচ। থাকবেন বিদেশি আম্পায়ার।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘৫ সেপ্টেম্বর এসিইয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর অনেক বিষয় চূড়ান্ত হবে৷ এখনো অনেক বিষয় নিয়ে কাজ চলছে। আশা করি বাংলাদেশের হকির ইতিহাসে দারুণ এক কাজ হবে।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা