,

জয়পুরহাটে আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তামার তার, চোরাই বৈদ্যুতিক মিটার, চুরির কাজে ব্যবহৃত রশিসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। তাদের নামে ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার বিনোইল গ্রামের খয়বর রহমানের ছেলে ছাইদুর রহমান, বেগুনগ্রামের দিলবর ফকিরের ছেলে আব্দুল জলিল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুঁইয়াগাড়ী গ্রামের জসিম উদ্দীনের ছেলে আব্দুল বারিক ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার সোনারপাড়া গ্রামের ইলিয়াস প্রামাণিকের ছেলে মোত্তালেব।

পুলিশ সুপার জানান, এই চক্রটি জয়পুরহাটসহ আশেপাশের জেলাতে সংঘবদ্ধভাবে অভিনব কায়দায় ট্রান্সফরমার ও মিটার চুরি করতো। তারা ট্রান্সফরমারের তামা খুলে নিয়ে বিভিন্ন ভাঙ্গারীর দোকানে বিক্রি করে ভাল দাম পেতো। গত ১৯ আগস্ট সদর উপজেলার কয়তাহার গ্রাম থেকে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমারের তামা চুরি করে তারা।

এ ঘটনায় ২৫ আগস্ট সদর থানায় ৭ জনের নামে মামলা হলে পুলিশ তাদের গ্রেপ্তারে মাঠে নামে। এরপর ছাইদুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া মতে পৃথক অভিযান চালিয়ে আরও ৩জনকে গ্রেপ্তার করা হয়। বাকীদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড