,

হেলিকপ্টারে বধূ নিতে এলেন বর, পুলিশ মোতায়েন!

news-image

নিজস্ব প্রতিবেদক : কনেকে নিতে ঢাকা থেকে পঞ্চগড়ে হেলিকপ্টারে এসেছেন বর। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এমন ঘটনা এটাই প্রথম। আর তাই গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাবলিক ক্লাব মাঠে এ দৃশ্য দেখতে হাজির হয় উৎসুক হাজারো মানুষ। হেলিকপ্টারের ওঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করা উৎসুক জনতাকে সামলাতে মোতায়েন করা হয় পুলিশও।

জানা গেছে, হেলিকপ্টার অবতরণের পর মা-বাবাসহ পরিবারের তিন সদস্যকে নিয়ে বেরিয়ে আসেন বর নওরোজ ফারহান নূর। পরে তারা ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে গিয়ে হাজির হন। এর আগে সকালেই ঢাকা থেকে অন্য বরযাত্রীরা সড়কপথে কনের বাড়িতে আসেন।

হেলেকপ্টার ও বর দেখতে আসা বৃদ্ধ আমিরুল ইসলাম বলেন, ‘এমন দৃশ্য আমরা পঞ্চগড়ে এই প্রথম দেখলাম। বিভিন্ন এলাকা থেকে মানুষ দেখতে এসেছে। অনেক সুন্দর মূহুর্তের সাক্ষী হয়েছি আমরা দেবীগঞ্জের মানুষ।’

কনেপক্ষ জানায়, সম্প্রতি ঢাকার মহাখালী এলাকার আকিজ পার্টিকেলের ইডি হেলাল আহমেদের ছেলে নওরোজ ফারহান নূরের সঙ্গে উপজেলার দেবীগঞ্জ বাজারপাড়া এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) বিয়ে ঠিক হয়। গতকাল শুত্রবার ছিল এই বিয়ের জন্য নির্ধারিত দিন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, ‘হেলিকপ্টারের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত দেয় কনে পক্ষ। আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। গতকাল দুপুরে থানার সামনের মাঠে হেলিকপ্টারটি ল্যান্ড করে এবং বিকেলে আবারও কনে নিয়ে ফিরে যায়।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির