,

অটোরিকশা-পিকআপ সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের উপজেলার রানাপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উত্তর চক্রবানী গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান (৭২) ও তার স্ত্রী জেলি বেগম (৬০)। আরেকজন হলেন- জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮), তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চারখাই থেকে ছেড়ে আসা সিলেটগামী অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজারগামী পিকআপের মধ্যে ঘটনাস্থলে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড