,

শার্শায় পুলিশের সঙ্গে সংঘর্ষে পাচারকারী নিহত, ৯ কেজি স্বর্ণ জব্দ

news-image

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শার জামতলা এলাকায় স্বর্ণ পাচারের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পাচারকারী নিহত হয়েছেন।

এ সময় সাড়ে ৯ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার ভোরে এ ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য।

আহতদের মধ্যে যশোর ডিবি পুলিশের দুইজন ও শার্শা থানা-পুলিশের একজন সদস্য।

আটক পাচারকারীরা হলেন- আবুল সরকারের ছেলে রবিন সরকার (৩২) ও কবির হোসেনের ছেলে আবুল কাশেম (৩৪)। তাদের বাড়ি কুমিল্লা জেলার শহরের হোমনা এলাকায় ও দাউদকান্দি উপজেলার সাজাদিয়া এলাকায়।

ডিবি পুলিশ জানায়, স্বর্ণ উদ্ধারের সময় পুলিশ ও পাচারকারীদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত এক পাচারকারী নিহত হন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান।

শার্শার পুলিশের নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন খবর পেয়ে ডিবি পুলিশ ও শার্শা থানা-পুলিশ সদস্যরা নাভারণ সাতক্ষীরা সড়কের জামতলা এলাকায় অবস্থান নেন।

প্রাইভেটকারযোগে স্বর্ণের একটি বিশাল চালান পাচারের সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে রবিন সরকারের শরীরে ফিটিং অবস্থায় ও প্রাইভেটকারের ইঞ্জিনের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ রবিন সরকার ও আবুল কাশেমকে আটক করা হয়।

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে এএসপি জানান। সকালে জব্দ স্বর্ণসহ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী