,

কিশোরীকে জুতাপেটা করলেন প্রেমিকের মা-ভাই, লজ্জায় আত্মহত্যা!

news-image

শরিয়তপুর প্রতিনিধি : প্রেমিকের মা ও বড় ভাইয়ের অপমান সহ্য করতে না পেরে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরুভী আক্তার আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রুদ্রকর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুরুভী ওই গ্রামের জাহাঙ্গীর ওঝার মেয়ে।

সুরভীর মা ডলি বেগম জানান, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরুভী আক্তারের সঙ্গে সোনামুখী গ্রামের একই স্কুলের দশম শ্রেণির ছাত্র আল-আমিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে সুরভীর পরিবার এ বিষয়টি জানত না।

সম্প্রতি এ বিষয়টি আল-আমিনের পরিবার জানলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে আল-আমিনের মা পারভিন বেগম ও বড় ভাই পারভেজ তালুকদার আজ স্কুলে গিয়ে সুরভীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করে। এ ঘটনায় সে অসুস্থতার কথা বলে স্কুল থেকে বাড়ি চলে যায়। পরে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুরভী।

খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে ঘটনার পর থেকে আল-আমিনের বাড়ির সবাই পলাতক রয়েছেন।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলের মা ও বড় ভাইকে গ্রেপ্তারের অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির