,

বাসের নতুন ভাড়া আজ থেকে কার্যকর

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়াও কিলোমিটার প্রতি ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে।

এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করবে। সঙ্গে থাকবে পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি। ভাড়া নিয়ে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গতকাল বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকে বাসভাড়া কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির