,

দিশা নয়, শ্রদ্ধাকে ভালো লাগে ‘সিঙ্গেল’ টাইগারের

news-image

অনলাইন ডেস্ক : বেশ কয়েক সপ্তাহ ধরে এই একটা প্রশ্নে সরগরম বলিউড পাড়ায়। টাইগার শ্রফ আর দিশা পটানি কি সম্পর্কে ইতি টেনেছে?

যদিও নিজেদের সম্পর্কের কথা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি এই জুগল। কখনও বিমানবন্দরের সামনে, কখনও আবার রেস্তোরাঁ, শহরের ইতিউতি চোখ রাখলেই তাদের একসঙ্গে ফ্রেমবন্দি করত পাপারাৎজি।

টাইগার-দিশার সম্পর্কের রহস্যটা এবার ফাঁস করলেন অভিনেতা।

করণ জোহরের শো-তে এসে জানিয়ে দিলেন নিজের সম্পর্কের আসল সত্য। টাইগার বলেন, আমি সিঙ্গল, কোনো সম্পর্কেই নেই। একজনকে ভালো লাগতো। তবে সে দিশা নয়।

করণের সোফায় বসলেই সব গোপন কথা নিজে থেকেই বলে ফেলেন বলি তারকারা। আবার অনেকের সুপ্ত বাসনাও পূর্ণ হয়ে যায়। দিশা আর টাইগারের সম্পর্কের ভাঙন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠতেই সটান উত্তর দিলেন নায়ক।

বরং ফাঁস করলেন তার ভালো লাগার মানুষের নাম। টাইগার বলেন, আমার বহু দিন ধরেই একজনকে ভালো লাগে। তবে তিনি দিশা নন। তিনি হলেন শ্রদ্ধা কাপুর। আমার ওকে দারুণ লাগে।

টাইগার আরও যোগ করেন, স্কুলে পড়াকালীনই ওর প্রতি আমার অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছিল। কিন্তু বেশ ভয়ও লাগত। দূর থেকে তাকিয়ে থাকতাম শ্রদ্ধার দিকে।

‘বাঘি’ ছবিতে টাইগার এবং শ্রদ্ধাকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শক। ‘বাঘি ৩’-এ আবারও তাদের একসঙ্গে দেখবে দর্শক।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী