,

ডিপিডিসি এলাকায় নেই, ডেসকোতে আছে

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় আজও কোনো লোডশেডিং নেই। তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সার্ভিস এলাকায় প্রতিদিনের মতো লোডশেডিং হবে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। গতকালও লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি এসব এলাকায়।

সংস্থাটি জানায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোন লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোড শেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে ডেসকো আজ লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। এটি চলবে রাত ১০টা পর্যন্ত। এই লিংকে ডেসকোর আজকের সম্ভাব্য লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় আজও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে। সরকারের ঘোষণা অনুযায়ী ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯