,

স্পেনে থেকেও বেতন নিচ্ছেন স্কুলশিক্ষিকা

news-image

মাদারীপুর প্রতিনিধি : স্পেনে থেকেও বেতন নিচ্ছেন মাদারীপুরের শিবচরের এক স্কুলশিক্ষিকা। জানা গেছে, শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার গত এপ্রিল থেকে স্কুলে আসেন না। তবে প্রতি মাসে তুলে নেন বেতন। এই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

অনুসন্ধানে জানা গেছে, সোনিয়া আক্তার গত ২৮ মার্চ স্কুল থেকে দুই দিনের ছুটি নেন। এরপর থেকে আর স্কুলে আসেননি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তিনি প্রতি মাসে বেতন-ভাতা তুলে নিচ্ছেন।

সোনিয়া আক্তারের বাবা জানান, তার মেয়ে ছুটি নিয়ে স্বামীর কাছে স্পেন গেছেন।

কাচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা বেগম বলেন, সহকারী শিক্ষিকা সোনিয়া দুই দিনের ছুটি নিয়ে স্কুল থেকে গেছেন। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।

স্কুল সূত্রে জানা গেছে, স্কুলটিতে বর্তমানে ছয় জন সহকারী শিক্ষক রয়েছেন। তবে পদ আছে আট জনের। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। স্থানীয়দের দাবি, শিক্ষক কম থাকায় ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে।

এ ব্যাপারে শিবচর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম কথা বলতে রাজি হননি।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘আমাদের কোনো শিক্ষক দেশের বাইরে থেকে বেতন নিচ্ছেন বলে আমার জানা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘বিষয়টি নিয়ে কোনো অভিযোগ আমার কাছে আসেনি। বিষয়টি জানার পর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খোঁজ নিতে বলা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির