,

শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়েছে কলকাতার অভিনেতা!

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার এক অভিনয়শিল্পী ও প্রযোজকের দ্বন্দ্ব। তাদের বাগবিতণ্ডায় একপর্যায়ে বেরিয়ে আসে বাংলাদেশের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার। আর এমন অভিযোগ করেন ওপার বাংলার প্রযোজক রানা সরকার। যা নিয়ে টলিপাড়ার এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে। আর সেটা ঢালাওভাবে প্রকাশ করেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

সংবাদে উল্লেখ করা হয়, বছরখানেক আগে রানা সরকারকে নিয়ে ক্ষেপে উঠেছিল টলি ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ, তিনি শিল্পী থেকে কলাকুশলী কারও পারিশ্রমিকই যথাযথভাবে দিতেন না। বকেয়া পারিশ্রমিক নিয়ে টলিপাড়ার অন্দরে তুমুল ঝামেলা, মিটিং-মিছিল, শুটিং বন্ধ সবই হয়েছে।

তবে টলিউড-প্রত্যাবর্তন করলেন জাঁকজমকভাবে। একের পর এক বিগ বাজেট সিনেমার ঘোষণা। কখনো সৃজিত মুখোপাধ্যায়, কখনো বা শ্রীজাতর সিনেমায় টাকা ঢালছেন তিনি। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এমন দাবি করে একটি পোস্ট দেন ফেসবুকে। তবে সেখানে তিনি কারও উল্লেখ করেননি।

কিন্তু জয়জিতের পোস্ট রানা সরকার নিজের গায়ে মেখে উত্তর দেন, ‘মিথ্যাগুলো সামলাতে না পেরে আমাকে ব্লক করে দিল জয়জিৎ ব্যানার্জী। আমি চ্যালেঞ্জ করলাম, পালিয়ে গেল। ওর পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন। কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন। তারপরও বড় বড় কথা, আজব লোক। স্ক্রিনশটগুলো থাকল আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।’

সবশেষ জয়জিতের বিরুদ্ধে রানা এও প্রশ্ন ছোড়েন, ‘এসব মিথ্যাবাদী অভিনেতা নিয়ে আমাদের জগৎ। কী করে বাংলা সিনেমার ভালো হবে?’

বিষয়টির সত্যতা জানতে শাকিব খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির