,

বাংলাদেশকে হারিয়ে উচ্ছ্বসিত আফগানিস্তান অধিনায়ক যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকাকে ৫৯ বল হাতে রেখে ও ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু করে আফগানিস্তান। গুরবাজ, নাজিবুল্লাহদের ব্যাটিং তাণ্ডব আর আফগান বোলারদের কাছে লঙ্কান ব্যাটারদের অসহায় আত্মসমর্পন দেখে চিন্তায় পড়ে বাংলাদেশ।

তবে রশিদ-মুজিবদের ভালোভাবে মোকাবিলায় নেটে নিজেদের ঝালিয়ে নেন সাকিব-মুশফিক-রিয়াদরা।

কিন্তু সেই রশিদ-মুজিবের ঘুর্ণিজাদুতেই ধরাশায়ী হয়েছে টাইগাররা। মাত্র ১২৮ রানের লক্ষ্য দিতে পারে সাকিব বাহিনী।

আর সেই লক্ষ্য ‘দুই জাদরান’ ইব্রাহিম এবং নাজিবুল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে পার করে দেয় আফগানিস্তান। ৯ বল হাতে রেখেই ৭ উইকেট জয় তুলে নিয়েছে আফগানরা।

আর তাতে এশিয়া কাপ গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে মোহাম্মদ নবির দল।

পর পর দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত মোহাম্মদ নবি।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তান দলের অধিনায়ক বললেন, ‘সবাই জানে রশিদ এবং মুজিব বিশ্বমানের স্পিনার। সে কারণেই আমরা প্রথম ১০ ওভারে খেলায় ছিলাম। আমরা খেলায় এগিয়ে ছিলাম কারণ আমরা প্রথম উইকেট পেয়েছিলাম। সবাই জানে আমাদের ব্যাটিং লাইনআপের শেষেও পাওয়ার হিটার আছে। তাই আমরা শুরুতে উইকেট ধরে রেখে খেলেছি। তাড়াতাড়ি উইকেট না হারাতে চেয়েছি, যাতে আমাদের পাওয়ার হিটাররা খেলা শেষ করতে পারে।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির