,

গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণ!

news-image

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণের অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের ইসলামী ব্যাংক শাখা সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভিডিও উদ্ধার ও সুষ্ঠু বিচার দাবি করে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী দীর্ঘদিন ধরেই ওই বাসায় অবস্থান করছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোসল করার সময় স্থানীয় এক ছেলে গোপনে তার ভিডিও ধারণ করেন। ওই বাথরুম টিনশেডের হওয়ায় কোনো কিছুর মাধ্যমে উচু করে উপরের অংশ দিয়ে ভিডিও করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভিডিও করার বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিল্লাচিল্লি করলে অভিযুক্ত পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, ওই ছাত্রী, তার সহপাঠী ও সিনিয়ররা রাতেই প্রক্টরকে জানালে প্রক্টরিয়াল বডির কেউ ঘটনাস্থলে উপস্থিত হয়নি। এ ছাড়া ইবি থানায় বিষয়টি জানালে ওই এলাকা তাদের এখতিয়ারের বাইরে বলে পুলিশ সহযোগিতা করতে রাজি হননি।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি গোসল করার সময় একটা ছেলে বাইরে দিয়ে ভিডিও ধারণ করছিল। আমি টের পেয়ে গেলে সে পালিয়ে যায়। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ভিডিওটি উদ্ধার করতে আমি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে বাড়িওয়ালা তহমিনা বলেন, গতকাল (সোমবার) রাতে এমন একটি ঘটনা ঘটেছে। একটা ছেলেকে সন্দেহ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আমি শৈলকূপা থানার ওসিকে বিষয়টি জানিয়েছি এবং নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নিতে বলেছি। ভুক্তভোগী গোপনে একটা নাম দিয়েছে সেটাও ওসিকে জানিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির