,

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন: টুকু

news-image

সাভার প্রতিনিধি : সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভেকেট শামসুল হক টুকু।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে অংশে নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সংসদে সকল দলের সদস্যরা কথা বলার জন্য সমান অধিকার পাচ্ছে। স্পিকারের কাজ সংসদে যে বিরোধী দলেই আসুক সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা। আমিও সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান, কার্যপ্রণালী ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব।

এর আগে, অ্যাডভেকেট শামসুল হক টুকু বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এসময় জাতীয় পার্টির সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, বাসন্তি চাকমা, পাবনার বেড়া পৌরসভার মেয়র অ্যাডভেকেট আসিফ শামস রঞ্জন, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির