,

মাইকেল জ্যাকসন: সংগীতের বিস্ময়

news-image

নাজমুস সাকিব রহমান

আজ ২৯ আগস্ট। ১৯৫৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইন্ডিয়ানার গ্যারি শহরে জন্মগ্রহণ করেছিলেন ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন। জীবদ্দশায় পপ সংগীতে নতুন মাত্রা সংযোজন করেছিলেন তিনি। উন্মাদনা, বিস্ময়কর গায়কী আর নাচ—এই সব কিছু এক করলে যা দাঁড়ায়, শ্রোতাদের কাছে তাই ছিল মাইকেলের প্রতিচ্ছবি। ব্যক্তি জীবন থেকে সঙ্গীতের বর্ণিল অধ্যায়, সব ক্ষেত্রেই তিনি ছিলেন মানুষের আগ্রহের চূড়ান্তে। সহজাত প্রতিভা আর ‘উদ্ভট খেয়াল’ দুটোই ছিল তার।

চার দশকের সঙ্গীত জীবনে পপ, আরঅ্যান্ডবি, রক, সোল, ফাঙ্ক অথবা ডিস্কো—নানা ধারায় কাজ করেছেন মাইকেল। লিখেছেন অসাধারণ কিছু গান। জ্যাকসন পরিবারের অষ্টম সন্তান ছিলেন তিনি। ১৯৬৩ সালে মাত্র পাঁচ বছর বয়সে পেশাদার সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।

‘জ্যাকসন ফাইভ’ নামে একটি ব্যান্ডে ভাইদের সঙ্গে গাইতেন মাইকেল। ১৯৭১ সালে শুরু হয় একা পথচলা। এই সময় প্রকাশিত হয় তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘গট টু বি দেয়ার।’

১৯৮২ সালে প্রকাশিত হয় মাইকেলের ষষ্ট অ্যালবাম ‘থ্রিলার’। এরপর সবকিছুই যেন বদলে যায়। মাইকেল পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। তার গাওয়া ‘বিট ইট’, ‘বিলি জিন’ ও ‘থ্রিলার’ রেকর্ড সৃষ্টি করে। মাইকেলই প্রথম কৃষ্ণাঙ্গ-মার্কিন গায়ক যিনি এমটিভিতে জনপ্রিয়তা পেয়েছেন। বলা হয়ে থাকে, তার মিউজিক ভিডিওর মাধ্যমেই এমটিভির প্রসার ঘটে।

১৯৮৩ সালে প্রকাশিত হয় ‘থ্রিলার’-এর মিউজিক ভিডিও। ১৪ মিনিটের ওই মিউজিক ভিডিওতে মাইকেলকে ‘ওয়্যারউলফ’ (পশ্চিমা উপকথার কাল্পনিক দানব) বেশে মৃতদেহদের সঙ্গে নাচতে দেখা যায়। এর মাধ্যমে মিউজিক ভিডিও সম্পর্কে তৎকালীন ধারণা বদলে দেন মাইকেল।

গানের তালে তালে মাইকেলের নাচের মুদ্রা শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দিয়েছিল। তার জনপ্রিয় নাচের মধ্যে রয়েছে ‘মুনওয়াক’ ও ‘রোবট’। ‘মুনওয়াক’ হলো এক ধরনের দৃষ্টিভ্রম; সামনের দিকে হেঁটে যেতে যেতে পেছনে যাওয়ার ভঙ্গিমা। মাইকেল সুনিপুণ অভিনয় করে দেখিয়েছিলেন নাচের পাশাপাশি। এজন্য সারাবিশ্বের নৃত্যশিল্পীরা তাকে শ্রদ্ধা জানিয়ে থাকেন।

ব্যক্তি জীবনেও নানা নিরীক্ষা করেছেন মাইকেল। চেহারায় প্লাস্টিক সার্জারি করিয়ে সমালোচিত হয়েছেন। তার বিরুদ্ধে উঠেছে শিশুদের যৌন হয়রানির অভিযোগ। পাশাপাশি আলোচনায় এসেছে তার দাতব্য কার্যক্রমও। দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য কোটি কোটি ডলার দান করেছেন তিনি। নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছিলেন লিউকেমিয়া এবং ক্যানসার ইনস্টিটিউট। ১৯৯৬ সালে তার অর্থ দিয়ে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এজন্য ১৯৯৮ ও ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন মাইকেল।

বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে মাইকেলের পাঁচটি অ্যালবাম রয়েছে। অ্যালবামগুলো হলো ‘অব দ্য ওয়াল’ (১৯৭৯), ‘থ্রিলার’ (১৯৮২), ‘ব্যাড’ (১৯৮৭), ‘ডেঞ্জারাস’ (১৯৯১) এবং ‘হিস্টোরি’ (১৯৯৫)। দুইবার ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’ নির্বাচিত হন মাইকেল। ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সর্বকালের সবচেয়ে সফল শিল্পী তিনি। পেয়েছেন ১৩টি গ্র্যামি পুরস্কার। সঙ্গে ৭৫ কোটি অ্যালবাম বিক্রয়ের রেকর্ড তো রয়েছেই।

১৯৮৪ সালে আটটি গ্র্যামি পুরস্কার অর্জন করে রেকর্ড গড়েছিলেন মাইকেল। এক আসরে এতগুলো গ্র্যামি পুরস্কার ঝুলিতে ভরার রেকর্ড ভাঙতে পারেননি আর কোনো সংগীতশিল্পী। কাজের স্বীকৃতিসরূপ হলিউড ‘ওয়াক অব ফেমে’ ঠাঁই পেয়েছে তার নামে দুটি তারা। একটি তার নিজের জন্য। অপরটি ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের সদস্য হিসেবে।

পপ-রক শিল্পী হিসেবে মাইকেলই প্রথম ‘ড্যান্স হল ফেম’ নির্বাচিত হয়েছিলেন। জীবদ্দশায় নানা কেলেঙ্কারিতে জড়ালেও প্রায় চার দশক পৃথিবী মাতিয়েছেন মাইকেল। মৃত্যুর আগে ব্যস্ত ছিলেন ‘দিস ইজ ইট’ কনসার্ট নিয়ে। দিন-রাত মহড়া করেছিলেন এজন্য। কিন্তু কনসার্টের আগেই ৫০ বছর বয়সে ২০০৯ সালের ২৫ জুন তার রহস্যজনক মৃত্যু হয়।

তার মৃত্যুতে সারা পৃথিবীতে শোরগোল পড়ে যায়। তার সম্পর্কে বিস্তারিত জানতে পৃথিবীর সব অঞ্চল থেকে ভক্ত ও সাধারণ মানুষ গুগলে সার্চ শুরু করে। ‘মাইকেল জ্যাকসন’ শব্দটি সেদিন মিলিয়ন মিলিয়ন বার ইনপুট হওয়ায় গুগল কর্তৃপক্ষ ভেবে নেয়, তাদের সার্চ ইঞ্জিন ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার কারণে তার মৃত্যুর দিনে আধঘণ্টা বন্ধ থাকে গুগুল। কর্তৃপক্ষ জানায়, তাদের ইতিহাসে এমন ঘটনা সেবারই প্রথম!

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না