,

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিল আবেদন) করবে সরকার।

আজ সোমবার জাতীয় সংসদে সরকারি চাকরি আইনের সংশোধনী বিল তুলতে গিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।

ফরহাদ হোসেন সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২২ সংসদে তোলার বিষয়ে স্পিকারের অনুমতি চাইলে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ আপত্তি জানান। তবে তার আপত্তি সংসদে ভোটে খারিজ হয়ে যায়।

এমপি হারুন বলেন, এ আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সম্প্রতি উচ্চ আদালতের একটি রায় হয়েছে। তাই এ আইনটি অকার্যকর।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আইনে কারও ব্যক্তিগত অপরাধের দায়মুক্তি নেই। সরকারি কর্মচারীরা যেন অহেতুক হয়রানির শিকার না হন সেজন্য বিভিন্ন দেশের আইনে এ বিধানটি আছে। এ বিষয়ে আমরা রিভ টু আপিল করবো।

গত ২৫ আগস্ট হাইকোর্ট এক রায়ে ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধান ‘বেআইনি’ঘোষণা করে। রায়ে আদালত বলেন, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ওই ধারা ‘সংবিধান এবং মৌলিক অধিকারের পরিপন্থী’।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯