,

দেশে নরমাল ডেলিভারি ৬৯ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘প্রমোশন অব নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি, প্রিভেনশন অব আননেসেসারি সিজারিয়ান সেকশন অ্যান্ড ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট নেসিসিটি অ্যান্ড জাস্টিফিকেশন অব ক্রিয়েশন সেকশন’ শীর্ষক কর্মপরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।

এর মধ্যে রয়েছে- রেগুলেটরি ফ্রেমওয়ার্ক শক্তিশালীকরণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি এবং গুণগত মানসম্পন্ন প্রসব সেবা নিশ্চিত করা, জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসক পদায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সার্বক্ষণিক জরুরি ও প্রসূতি সেবা নিশ্চিত করা।

তিনি আরও জানান, মিডওয়াইফ লেড কেয়ার সার্ভিস শক্তিশালীকরণ ও জেলা উপজেলা পর্যায়ে মিডওয়াইফ পদায়ন করা হয়েছে, কমপক্ষে ৪টি প্রসব পূর্ব সেবাগ্রহণ নিশ্চিতকল্পে প্রচারণা কার্যক্রম চলমান আছে, যার মাধ্যমে নরমাল ডেলিভারির ইতিবাচক দিক নিয়ে আলোচনা এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের বিষয় সম্পর্কে অন্তঃসত্ত্বাদের অবহিত করা হয়ে থাকে।

অন্তঃসত্ত্বাদের প্রসবপূর্ব সেবা নিশ্চিতকল্পে বাড়িতে বাড়িতে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সমাবেশ করা হচ্ছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির