,

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অলক

news-image

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলক কাপালী। তরুণদের সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এই বাংলাদেশ অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়লেও লিস্ট এ ও ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন অলক।

২০০০/০১ মৌসুম অলকের প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয়। দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। গত বছরের নভেম্বরে সাভারে রংপুরের বিপক্ষে ম্যাচটি তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ারে শেষ ম্যাচ হয়ে থাকবে। দুই দশকের ক্যারিয়ারে ১৭২টি প্রথম শ্রেণির ম্যাচে ব্যাট হাতে ৯১৩৮ রান করেছেন অলক। ব্যাটিং গড় ৩৩. ৮৪। ৩৭ ফিফটির বিপরীতে অলকের সেঞ্চুরি ২০টি।

বোলিংয়েও ক্যারিয়ারজুড়ে দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন অলক। লেগ স্পিনে উইকেট নিয়েছেন ২১৭টি। ইনিংসে ৭ বার পাঁচ উইকেট নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসর নিয়ে অলক লেখেন, ‘আমি ২০০০/০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। আমি মনে করি, এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট, ৬৯ ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন অলক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকের পাশেও তাঁর নাম লেখা। দীর্ঘ এই পথচলায় তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের, ‘বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি ফরম্যাটে অংশগ্রহণ করেছি। এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। তাঁদেরসহ সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

অবসর নিলেও সিলেটের ক্রিকেট উন্নয়নে কাজ করবেন অলক। নিজের ভবিষ্যৎ পথচলা নিয়ে ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় গর্বিত। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যেকোনো সহায়তার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করব প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড