,

সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০র দিকে সুমাত্রার পশ্চিম উপকূলীয় মেনতাওয়াই দ্বীপপুঞ্জে অগভীর ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৪ বললেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ১ জানিয়েছে। তবে প্রবল এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে স্থানীয় সময় সোমবার ভোরে সুমাত্রায় ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর ঘণ্টাখানেক পরেই দ্বীপটিতে আঘাত হানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মেনতাওয়াই, প্রাদেশিক রাজধানী পাডাং ও বুকিতিংগির পার্শ্ববর্তী পার্বত্য এলাকাগুলোর বাসিন্দার এর প্রভাব প্রবলভাবে অনুভব করেছেন।

এতে এখন পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাইবেরুত দ্বীপের কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির