,

বই কেনা প্রকল্পের আগের তালিকা বাতিলের সিদ্ধান্ত: সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে একজন অতিরিক্ত সচিবের ২৯টি বইসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনা প্রকল্পের আগের তালিকা বাতিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

রোববার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান

এর আগে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বই কেনার প্রাথমিক যে তালিকা করা হয়েছে, সেটা অবশ্যই চূড়ান্ত করার আগে আমরা এটা বাদ দেবো।

সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য এক হাজার ৪শ ৭৭টি বইয়ের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রাথমিক তালিকা এসেছে। এটা আমরা দেখছি। এবিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নেবো।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির