,

হবু বউ পাস না করার শঙ্কায় স্কুলে আগুন

news-image

অনলাইন ডেস্ক : হবু বউ পাস না করার আশঙ্কায় স্কুলভবন জ্বালিয়ে দেওয়ার অভিযোগে মিসরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাজধানী কায়রোর উত্তরাঞ্চলের মেনোফিয়া প্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার পুলিশের বরাত দিয়ে মিসরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওই যুবক জানান, চলতি বছরের পরীক্ষায় তার হবু বউ পাস করবে না বলে জানতে পেরেছেন তিনি। পরীক্ষায় পাস না করলে তাদের বিয়ে পিছিয়ে যাবে। আর এ জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে তাকে। বিষয়টি মেনে নিতে না পারায় তিনি স্কুলে আগুন ধরিয়ে দিয়েছেন।

মিসরের ঘারবিয়া প্রদেশের পুলিশ জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত সময়ের মধ্যে স্কুল ভবনের আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্কুলের কিছু শিক্ষার্থীর নথিপত্র পুড়ে গেছে। ওই যুবককে চারদিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও তদন্ত শুরু হয়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির