,

শ্রীলংকাকে বিধ্বস্ত করে দাপুটে জয়ে শুরু আফগানিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে বিধ্বস্ত করে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করা লংকানরা মাত্র ১০৫ রানে অলআউট হয়। জবাবে ২ উইকেট হারিয়ে ও ১০ ওভার থাকতেই জয় তুলে নেয় আফগানরা।

শনিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। তবে আফগান বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারায় আয়োজক দলটি। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৩৮ রান করে রান আউট হন ভানুকা রাজাপাকসে। এছাড়া ৩১ রান করেন চামিকা করুনারত্নে। দানুশকা গুনাথিলাকা ১৭ রান করলে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

আফগান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান ফজলহক ফারুকী। দুটি করে উইকেট লাভ করেন মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী।

১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটিতে ৬.১ ওভারে ৮৩ রান তুলে ফেলেন। গুরবাজ হাসারাঙ্গার বলে বোল্ড হলেও মাত্র ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান। জাজাই ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১৫ রান করেন ইব্রাহিম জাদরান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির