,

উন্নয়নের ছোঁয়া পাওয়া যাচ্ছে, দেশে কেউ না খেয়ে থাকে না: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বলেই আজকে বিভিন্ন খাতে উন্নয়নের ছোঁয়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কেউ না খেয়ে থাকে না।’

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লাখ লাখ গৃহহীন মানুষকে ঘর দেওয়া হয়েছে। কৃষকেরা সার ও বিদ্যুৎ পেয়েছেন, জীবন দিতে হয়নি। বিএনপির সময়ে সার ও বিদ্যুতের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল। গুলি করে তাঁদের হত্যা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘যারা এই দেশের স্বাধীনতা চাননি, বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তি চাননি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রীর ওপর গ্রেনেড হামলা ও দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল। সেই গোষ্ঠী হচ্ছে রাজাকার-আলবদর ও বিএনপির-জামায়াত জোট। তারাই এ দেশের স্বাধীনতা চাননি। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী