,

আগস্টে বিদ্যুতের অবস্থা ভালো: নসরুল হামিদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিগত জুলাই মাসের তুলনায় চলতি আগস্ট মাসে বিদ্যুতের অবস্থা ভালো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সঙ্গে আগামীতে অবস্থা আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আজ শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট’ র্শীষক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘২০০৯ সালের আগে সারাদেশে দিনে ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকতো না। সেই কঠিন অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। বাস্তবায়ন করেছেন শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব জুড়েই অর্থনৈতিক অবস্থাকে নাজুক এবং জ্বালানির বাজারকে চরমভাবে অস্থিতিশীল করেছে। গত মাসের তুলনায় চলতি মাসের বিদ্যুতের অবস্থা ভালো, আগামীতে আরও ভালো অবস্থায় যাবে। জ্বালানির ক্ষেত্রেও ভালো অবস্থা হবে।

তিনি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধ, সোনার বাংলায় পরিণত হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি ও প্রগতির মতাদর্শই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল শক্তি। তার দূরদর্শী নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনানির্ভর একটি সময়োপোযোগী আধুনিক রাষ্ট্র গঠনের জন্য উন্নয়নের শক্ত ভিত নির্মাণ হয়েছিল। একটি রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় এমন কোনো বিষয় নেই যা তিনি স্পর্শহীন রেখেছেন। রাজনীতিবিদ এবং ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর মহানুভবতা, আদর্শিক সংগ্রাম, কষ্ট স্বীকার ও আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু জ্বালানি ও বিদ্যুতকে অর্থনৈতিক মুক্তির অন্যতম খাত বিবেচনা করেছিলেন। গ্রামগঞ্জের প্রতিটি মানুষ যাতে বিদ্যুৎ পায়, সেজন্য তিনি এটা সংবিধানের অংশ করেছিলেন। যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বঙ্গবন্ধু যে কী পরিমাণ দূরদর্শী মানুষ ছিলেন, তা বোঝা যায় তার আরেকটি যুগান্তকারী সিদ্ধান্তে। মৃত্যুর মাত্র ৫ দিন আগে তিনি শেল ওয়েল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে নেন, যেখান থেকে আমরা এখনো পর্যন্ত দেশের প্রায় ৪০ ভাগ গ্যাস পাচ্ছি।’

বিপিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না