,

পেটেন্ট লঙ্ঘন: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

news-image

অনলাইন ডেস্ক : করোনা টিকার পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মডার্না।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই মামলায় মডার্নার প্রযুক্তি ফাইজার-বায়োএনটেক নকল করেছে বলে অভিযোগ করা হয়।

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মডার্না জানায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে এ মামলার প্রক্রিয়া চলছে। মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল বলেন, কোভিড-১৯ মহামারির আগের এক দশক ধরে কোটি কোটি ডলার ব্যয়ে যেই এমআরএনএ প্রযুক্তি তারা তৈরি করেছি, তা রক্ষা করতেই এই মামলা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির