,

উচ্চস্বরে গান: মধ্যরাতে ঢাবিতে ছাত্রলীগের হাতাহাতি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাদে ‘উচ্চস্বরে গান গাওয়া’ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হাতাহাতিতে জড়ানো দুই গ্রুপের সদস্যরা হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা এবং সাধারণ সম্পাদক রুবেল হোসেনের অনুসারী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রুপের মধ্যে হাতাহাতির খবর পেয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা বলেন, ‘জুনিয়ররা বন্ধুবান্ধব নিয়ে হলের ছাদে পাল্টাপাল্টি উচ্চস্বরে গান গাচ্ছিল। এ নিয়ে একটু তর্ক-বিতর্ক হয়েছে। পরে আমরা গিয়ে তাদের থামিয়ে দিয়েছি। এখন সব ঠিক আছে।’

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ‘ছাদে বসা নিয়ে জুনিয়রদের নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা গিয়ে সব সমাধান করে দিয়ে এসেছি।’

জানা গেছে, কামাল উদ্দিন রানা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। আর রুবেল হোসেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান জয়ের অনুসারী হিসেবে পরিচিত।

এ ঘটনা সম্পর্কে জানতে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুর রহিমের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির