,

সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি। আজ বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা পিত্তনালীর স্টেনোসিস চিকিৎসার জন্য ইআরসিপি করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল। এর ফলে তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হচ্ছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে আশার কথা উনি গত দুইদিন কিছুটা ভালো আছেন।

সেব্রিনা ফ্লোরার লাইফ সাপোর্টে থাকার খবর গত ২১ আগস্ট দেশের গণমাধ্যমে আসে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে।

এ গুজব প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্য কর্মকর্তাদের সঙ্গে তার পরিবারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। উনার অসুস্থতার বিষয়ে গুজব বা বানোয়াট খবর না ছড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী