,

‘মেসিকে আঘাত করলে তোমাকে খুন করবো’

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে পিএসজি ও বেনফিকা একই গ্রুপে পড়ায় লিওনেল মেসিকে নিয়ে দুশ্চিন্তায় আছেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কারণ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মেসের মুখোমুখি হচ্ছেন তার জাতীয় দলের সতীর্থ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।

এই আর্জেন্টাইন ডিফেন্ডার যে কতটা আগ্রাসী সেটা ম্যানচেস্টার সিটিতে একসঙ্গে খেলার সুবাদে ভালোভাবে জানা আছে আগুয়েরোর। তাই ওটামেন্ডিকে সতর্ক করে দিলেন, যেন মেসিকে ইনজুরিতে না ফেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইচেতে আগুয়েরো বলেছেন, ‘পিএসজি বেনফিকাকে পেলো… ওটামেন্ডি, ভুলেও লিওকে ইনজুরিতে ফেলো না। আমি তোমাকে খুন করে ফেলবো। বিশ্বকাপ সামনেই আছে।’

শুধু মেসি নয়, জুভেন্টাসের হয়ে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়েও চিন্তিত আগুয়েরো। তিনি বলেছেন, ‘এবং হ্যাঁ তুমি (ওটামেন্ডি) কিন্তু ডি মারিয়ার জুভেন্টাসের বিপক্ষেও খেলবে।’

আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ফুটবলের এই মহাযজ্ঞ। আর্জেন্টিনা মাঠে নামবে ২২ নভেম্বর। দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপাখরা মেটানোর চেষ্টা এবার করবে আলবিসেলেস্তেরা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির