,

খুনের অভিযোগে ‘আই লাভ ইউ’ গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মেঘালয়ে ট্যাক্সিচালককে খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আই লাভ ইউ তালাং (২৫)। তিনি ইতোমধ্যে খুন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মেঘালয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত ৪ আগস্ট মেঘালয়ের রাজ্যের জোয়াইতে দামেহিপাইয়া পাপেং নামের এক ট্যাক্সিচালক খুন হন। তার বেশ কিছুদিন আগে থেকে নিখোঁজ ছিলেন পাপেং।

পাপেং নিখোঁজের পর পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত হসেবে আই লাভ ইউ তালাং নামের যুবকের সম্পৃক্ততা পায়। তালাং জানিয়েছেন, ট্যাক্সিচালক পাপেংকে খুন করে জোয়াই বাইপাসের কাছাকাছি গরু বাজারের কাছে ফেলে দিয়েছেন তিনি।

তবে তালাং দাবি করেছেন, এই খুনের ঘটনায় তার সঙ্গে এক নারীসহ আর তিনজন ছিলেন। ওই তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, ফুলমুন খরসাহনোহ নামের আরেক ট্যুর ট্যাক্সিচালকের খুনের সঙ্গেও আই লাভ ইউ তালাং জড়িত থাকতে পারেন।

গত কয়েক মাসে একের পর এক ট্যাক্সিচালকের খুন ও নিখোঁজের ঘটনায় চিন্তিত মেঘালয় পুলিশ-প্রশাসন। এবার ‘আই লাভ ইউ’কে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনাগুলোতে কোনো চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না