,

কলেজের কর্মচারীকে হাতুড়িপেটা

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা আব্দুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের কর্মচারী মো. শাহজাহানকে (৪৫) হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটার দিকে উপজেলার নওমালা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কলেজ থেকে অটোগাড়িতে করে শাহজাহান বাড়ি ফিরছিলেন। বিকেল তিনটার দিকে নওমালা আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের সামনে আসলে মো. সজীব খান (২৫) ও মো. ঈমাম হোসেন মোল্লা (২৫) অটোগাড়ির গতিরোধ করে শাহজাহানকে নামিয়ে ডান পায়ে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করে চলে যান।

আহত শাহজাহানের ছোট ভাই মো. মহসীন অভিযোগ করেছেন, ২০১১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত নওমালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে তার বড় ভাই শাহজাহানকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করা হয়েছে।

ঈমাম ও সজীবের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির