,

অবশেষে তাদের মান অভিমান ভাঙলো (ভিডিও)

news-image

বিনোদন প্রতি‌বেদক : অবশেষে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও প্রযোজক জেনিফার ফেরদৌসের মান-অভিমান ভাঙল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তাদের মধ্যকার চলমান দ্বন্দ্বের অবসান ঘটায় চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনের সভাপতি ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপে এই বিরোধের মীমাংসা হয়েছে বলা জানানো হয়।

এদিন এফডিসিতে প্রেস ব্রিফিংয়ে মাহির বিরুদ্ধে আনা সব অভিযোগ ‘ভুল’ বলে জানান প্রযোজক জেনিফার। একই সঙ্গে প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোও তুলে নেন মাহি।

প্রেস ব্রিফিংয়ে মাহি বলেন, ‘শিল্পীরা ফুলের মতো, খুবই নরম। শিল্পীদের যদি আদর করে কিছু বলা যায়, সবকিছু করা সম্ভব। ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা কাজ করানোও সম্ভব; আমি এমন অনেক কাজ করেছি। আমি আপুকে (জেনিফার ফেরদৌস) বলব, যা যা হয়েছে সবকিছু কমিউনিকেশন গ্যাপের কারণে। যদি ফেসবুকে আর্শীবাদের একটি ম্যাসেঞ্জার গ্রুপ হতো, সবকিছু শেয়ার করা হতো, তাহলে এটা হতো না। সিনেমাটি শুধু আপুর নয়, আমার, রোশনের, পরিচালকের।’

তিনি আরও বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। আমাকে নিয়ে আপুর মুখে যখন অন্যরকম কথা শুনছিলাম, রেগে গিয়ে বলছিলেন, তখন আমারও মাথা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, যা বলেছি সব ভুয়া।’

প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, ‘বিগত তিন সপ্তাহ ধরে আমাদের ‘আশীর্বাদ’ সিনেমার একে অপরকে নিয়ে যে ধরনের বুলিং করা হচ্ছিল, সেটার আজ অবসান হলো। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তার সুরাহা হয়েছে। একজনের মাধ্যমে আসলে আমাদের কথাবার্তার ছড়িয়ে পড়ে। এটা আমরা এখন বুঝতে পেরেছি।’

প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক শামসুল আলম, ‘আশীর্বাদ’ সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, চিত্রনায়ক জিয়াউল রোশন প্রমুখ।

আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ‘আশীর্বাদ’ সিনেমাটি। এতে মুক্তিযুদ্ধের পাশাপশি এ সময়ের গল্প তুলে ধরা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে শিল্পী সমিতিতে প্রযোজকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মাহি। অভিযোগে তিনি লেখেন, ‘সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন, যা ইতোমধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে তারা।’

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী